বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মির্জাপুরে অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

শুক্রবার রাত বারোটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালীয়া এলাকার আবুল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

দোকান মালিক ও মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মার্কেটের দোকান মালিকরা সন্ধায় দোকানবন্ধ করে বাড়িতে চলে যান। রাত বারোটার দিকে ছবুর মিয়ার হার্ডওয়ারের দোকানে প্রথমে আগুন জ্বলে উঠে।অল্প সময়ের মধ্যে তা পাশের খলিল মিয়ার মুদি দোকান ও মোস্তফার চা স্টলে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে যোগ দেয়।আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু এ সময়ে তিনটি দোকান সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মার্কেটের হার্ডওয়ার দোকানের মালিক ছবুর মিয়া জানান, দোকানঘর ও মালামালসহ তার প্রায় ২০ লাখ টাকা, মুদি দোকান মালিক খলিল মিয়ার ৯ লাখ টাকা ও চা স্টল মালিক মোস্তফার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাতেই মালামাল পুড়ে গেছে।বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com