বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম আব্দুল আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শহীদ আব্দুল আলীর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রাণী রায়সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ এম.আবদুল আলীকে ১৯৭০ সালে ২০ নভেম্বর এসডিও তথা মহকুমা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি জেলার মুক্তিযুদ্ধাদের সংগঠিত করেন। এসময় তিনি পাক হানাদার বাহিনী কর্তৃক ধরা পরেন। পরে ১৯৭১ সালে ২৭ এপ্রিল তাকে নির্মম ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনীরা।