মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার ॥ লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া ডিবি পুলিশ ইফাদ গ্রুপের কাভার্ডভ্যান ভর্তি প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আন্ত:জেলা ডাকাত দলের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ, ধুনট ও চান্দাইকোনার বিভিন্ন এলাকা থেকে মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক মঙ্গলবার বিকালে এ তথ্য দেন।

গ্রেফতার ডাকাতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের মৃত মুরতাজ আলী খানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৭), ২০৫/১, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মৃত সানাউল্লাহর ছেলে সোলাইমান মিয়া (৪২), মাগুড়ার শালিখা উপজেলার মধুখালি গ্রামের খাদেম আহম্মেদ বিশ্বাসের ছেলে শামিম আহম্মেদ (৩৮), বরগুনা সদরের বৈরেরচর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ড্রাইভার দুলাল মিয়া (৪০) এবং নরসিংদীর চন্দনপুর উপজেলার হারিসাংগান গ্রামের মাসুদুর রহমান খানের ছেলে রাসেল খান সুজন (৪০)।

ডাকাত সর্দার জাহাঙ্গীর আলম জানান, ডাকাত সদস্য সোলাইমান মিয়া তার ভগ্নিপতি ও ইয়াসিন আলী ভাগ্নিজামাই। গত ৪/৫ বছর আগে ঢাকার টঙ্গি রেলস্টেশন এলাকায় কাভার্ডভ্যান চালক দুলাল মিয়ার সাথে তার পরিচয় হয়।

এরপর তারা আন্ত:জেলা ডাকাত দল গঠন করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এলাকা থেকে কাভার্ডভ্যানসহ বিভিন্ন গাড়ি লুট করে বগুড়া এলাকায় আনেন। উত্তরবঙ্গ হতে কাভার্ডভ্যান ডাকাতি করে লুণ্ঠিত মালামাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এলাকায় নিয়ে যান।

এর ধারাবাহিকতায় ডাকাত সদস্য ড্রাইভার দুলাল মিয়া ও হেলপার রশেদ গত ২২ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়ায় ইফাদ গ্রুপের গুদাম থেকে কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-২২-৭২৪৩) মাল লোড দিয়ে সিলেটের দিকে রওনা দেন।

পথিমধ্যে ডাকাত সর্দার জাহাঙ্গীর ও ড্রাইভার দুলাল পরস্পর যোগসাজস করেন। রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকা থেকে ডাকাত জাহাঙ্গীর ও রাসেল খান সুজন যাত্রীবেশে কাভার্ডভ্যানে উঠেন।

তারা কিশোরগঞ্জ শহরে গিয়ে হেলপার রাশেদকে কৌশলে কোমলপানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। ডাকাতরা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালভর্তি কাভার্ডভ্যান সিলেটের পরিবর্তে টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকায় নিয়ে আসেন।

সেখানে হেলপার রাশেদকে ফেলে রেখে কাভার্ডভ্যান নিয়ে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় আনলোড করে বিক্রির চেষ্টা করেন।

এছাড়া কাভার্ডভ্যান বগুড়া ও সিরাজগঞ্জের সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার এলাকায় রেখে ক্রেতা খুঁজতে থাকেন। জনগণকে ফাঁকি দিতে তারা বগুড়ার শাজাহানপুরের বনানী এবং পরে ধুনটের ভরনশাহী অফিসারপাড়ায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন।

ডাকাতরা বিভিন্ন সময় কাভার্ডভ্যান লুণ্ঠন করলেও আসামি অজ্ঞাত হওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক ও ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন জানান, সোমবার রাতে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর উত্তরপাড়ায় জমসেদ প্রামানিকের বাড়ি থেকে লুণ্ঠিত আতপ চাল, আটা, মুড়ি, বিস্কুট, মাফিন কেক, নুডুলস, সরিষার তেল, পানি ও চিপসউদ্ধার ও ডাকাত ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যে মোকামতলা এবং ধুনটের পূর্ব ভরনশাহী অফিসারপাড়া থেকে ডাকাতদলের সর্দার জাহাঙ্গীর আলমসহ আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। সকলের দেওয়া তথ্যে চান্দাইকোনা বাজার থেকে লুণ্ঠিত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা আরো জানান, এ ঘটনায় ইফাদ গ্রুপের পক্ষে টাঙ্গাইলের কালীহাতি থানায় মামলার হয়েছে। কাভার্ড ভর্তি লুণ্ঠিত মালামাল ও গ্রেফতার আসামিদের কালীহাতি থানায় সোপর্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com