মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে কুখ্যাত মাদক কারবারি সামিউল ইসলাম পিউল (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পৃথক আরো দুটি অভিযানে পলাতক আসামি মো. সাজু মিয়া (৩০) ও আসামি লিটন মিয়া (৪০) কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, শুক্রবার ভোররাতে সদর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও জিয়াউর রহমানের নেতৃত্বে এএসআই নূর মোহাম্মদ ও আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম ফকিরপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি সামিউল ইসলাম পিউলকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার শহিদুল ইসলামের পূত্র। তার বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাজা পরোয়ানা রয়েছে। কুড়িগ্রাম সদর থানায় তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা এলাকা থেকে অপর পলাতক আসামি সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুল হকের পূত্র। সাজু মিয়া সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল। বিশেষ অভিযান টিম ওইদিন রাতে পৌরসভার জলিলবিড়ি মোড় এলাকা থেকে লিটন মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার সাহাজুল ইসলামের পূত্র।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশ জনগণের সহযোগিতায় সেটি কার্যকরে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com