শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ পৌর এলাকার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে মানিকগঞ্জ পৌর এলাকার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে পৌরসভা থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. রমজান আলী, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও ডা. জেসমিন আক্তার, কাউন্সিলর আবু মো. নাহিদ, কবির হোসেন, নুরুল ইসলাম কুইন্টা, নাজমা আক্তার ও রাজিয়া সুলতানা, পৌরসভার সচিব মো. বজলুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

পবিত্র ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আজ চার শত পরিবারকে ৫শ করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়।

একই কর্মসূচির আওতায় ঈদের আগে মানিকগঞ্জ পৌর এলাকার আরও ৪ হাজার ৬২১ জন ভিজিএফ কার্ডধারীকে ৪৫০ টাকা করে মোট ২০ লাখ ৭৯ হাজার ৪৫০টাকা দেওয়া হবে বলে জানান পৌরসভার সচিব মো. বজলুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com