রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

কালীগঞ্জে সৎ ভাইয়ের হাতে প্রকৌশলী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে  দীর্ঘ দিনের পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে প্রকৌশলী আরিফ শেখ নিহত হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান উপজেলার জাংগালিয়া ইউনিয়নের সালদিয়া গ্রামের শারফদ্দিন শেখের দুই সংসারের সন্তানদের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে তাদের মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায়ে সৎভাই লুৎফুর রহমানের ছুরিকাঘাতে আরিফ শেখ মারা যায়। এ বিষয়ে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com