মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার মধ্যকুমরপুর বাক-শ্রবণ ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে সানিয়া অটিজম ভলগ এর সহযোগীতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রত্যেককে ঈদের নতুন পোষাক ও সেমাই-চিনি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: ইউনুছ আলী, ভলগের প্রতিনিধি রোকনুজ্জামান রিপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।

সাজমুন নাহার ও লুৎফুর রহমান প্রবাসী দম্পতি অটিজম সচেতনতা বিষয়ে কাজ করে যাচ্ছেন সুদূর লন্ডন থেকে। ‘সানিয়া রহমান’ তাঁদের অটিস্টিক সন্তান। ৯ বছর আগে এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় যমজ সন্তান সানিয়া ও সানিকা। তবে পরে জানা যায় সানিয়া অটিস্টিক। এই সন্তানের পিতা-মাতা হিসাবে তাঁরা যথেষ্ট সাহসিকতা ও নিষ্ঠার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরেছেন তাদের অটিস্টিক সন্তানের দৈনন্দিন জীবনযাপন।

এতে উপকৃত হয়েছেন অনেক পিতা-মাতা যাদের বাসায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছে এবং স্বাভাবিক জীবনযাপন করতে কিছুটা সক্ষম হয়ে উঠছে।

তাদের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবার ঈদেও প্রতিবন্ধীদের নতুন পোষাক ঈদ সমাগ্রী বিতরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com