রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ ২ জন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাব-৪ এর একজন সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন  র‍্যাব সদস্যসহ এক মোটর মেকানিক।

নিহত মো: খায়রুল ইসলাম র‍্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন সাথে থাকা র‍্যাবের এসআই রাকিব। এ ঘটনায় লিটন মিয়া নামের এক মোটর মেকানিক মারা গেছেন।

আহত হয়েছেন গাড়িতে থাকা র‍্যাব-৪ সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রী রিফাত (২০)।

আহতদের বিশেষ হেলিকপ্টারে করে গাজীপুরের শ্রীপুরের হাসপাতাল থেকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে।

এস আই রাকিব সাংবাদিকদের জানান, আজ বুধবার সকালে ঢাকা থেকে শ্রীপুর যাওয়ার পথে র‍্যাব-৪-এর মাইক্রোবাসটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে হঠাৎ বিকল হয়ে পড়ে।

পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল। এসময় পেছন থেকে অপর একটি দ্রুত গতির মাইক্রোবাস র‍্যাব-৪ এর গাড়িতে ধাক্কা দেয়।

এতে গাড়িতে থাকা চার র‌্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামার হোসাইন জানান, আহতদের স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌণে ১১টার দিকে দুটি হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ নেয়া হয়েছে। 

তবে এই দুর্ঘটনার বিষয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com