বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আশংকাজনকভাবে বাড়ছে জ্বরবাহিত রোগীর আধিক্য। গত দুই মাসে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শুধুমাত্র টাইফয়েডে আক্রান্ত হয়ে ২১৪ জন রোগী ভর্তি হয়েছে।
এদের অর্ধেকেই শিশু। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। খোঁজ নিয়ে জানা গেছে হাসপাতালের চেয়ে কয়েকগুণ বেশি রোগী
বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। হঠাৎ করে জ¦রের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আশংকায় রয়েছে রোগীর স্বজনরা।
এদিকে হাসপাতালে এন্টিবায়োটিক ইনজেকশন সেফটি এক্সযোন শেষ হয়ে যাওয়ায় ঔষধ সংকটে রোগীরা অধিকমূল্যে বাইরে থেকে ইনজেকশন কিনতে বাধ্য হচ্ছে। গত ৩দিন থেকে সাপ্লাই নেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে ১১৮ জন টাইফয়েডের রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ২৯মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ৩০ জন, ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ২২জন।
এছাড়া বয়স্ক নারী ৩৭ জন ও বয়ষ্ক পুরুষ ২৭ জন। চলতি মাসের ১৬ মে পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৯৬জন। এদের মধ্যে এরমধ্যে ২৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ২৬জন, ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ২৫জন। এছাড়া বয়স্ক নারী ২৭জন ও বয়ষ্ক পুরুষ ১৮জন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পুলক কুমার সরকার জানান বেশিরভাগ রোগী সিজোনাল ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও তুলনামুলকভাবে টাইফয়েড রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।