রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

শ্রমিক লীগ নেতার ওপর হামলার ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৭৩ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন,বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের (৪২) ওপর হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।

এ ঘটনায় আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মে) আহতের স্ত্রী সাবরিনা সুলতানা বাদী হয়ে মামলা করেন। 

এর আগে গতকাল রোববার (১৬ মে) দুপুরে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় সরদার সোয়েবের অফিসে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে মির্জা রাব্বীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

জানা গেছে, সরদার সোয়েব প্রতিদিনের মতো রোববার দুপুরে উপজেলা নিউ মার্কেটে ঠিকাদারির কাজে ব্যক্তিগত অফিসে যান। হঠাৎ মির্জা রাব্বী তার দলবল নিয়ে সরদার সোয়েবের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শরীরের বেশ কিছু জায়গায় গুরুতর জখম হয়। দুই হাত ও পায়ের মাংস কেটে ঝুলে যায়। 

বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার পর জড়িত থাকার অভিযোগে মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। অবশেষে তাকে আটক দেখিয়ে মামলা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরদার সোয়েবের সঙ্গে তাদের ব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল। এর সূত্র ধরেই তার ওপর হামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মমতাজ বেগমকে থানায় নেওয়া হয়েছে।

আহতের স্ত্রী বাদী হয়ে মমতাজ বেগমের নির্দেশে হামলা হয়েছে মর্মে তাকেসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার পর সোমবার তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com