বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোণাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায় আগুনে ঝুট মালামালের গুদাম পুড়ে গেছে। এ সময় তিনটি গুদাম মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক হামিদ মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর ষ্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়োজিত হয়।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।