রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

গাজীপুরে বাস ধাক্কায় বায়িং হাউজ কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বাসের ধাক্কায় বায়িং হাউজের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসসহ চালককে আটক করেছে।

নিহত কাজী আনিসুর রহমান ওরফে ইসহাক (৫৫) শরিয়তপুরের নড়িয়া থানার আটপাড়া এলাকার মৃত কাজী জাকারিয়ার ছেলে। আটককৃত বাস চালকের দানিউস (২৮) ফরিদপুর সদর থানা এলাকার মো. মাঈন উদ্দিনের ছেলে। তিনি ঢাকার মিরপুরের পল্লবী থানা এলাকার রহমত আলীর বাসায় ভাড়া থাকতেন।

জিএমপির গাছা থানার এসআই কবির উদ্দিন জানান, ঢাকার মহাখালী এলাকার তিতুমীর কলেজের পাশে ভাড়া বাসায় থেকে ইউলিয়াম বায়িং হাউজে চাকুরি করতেন আনিস।

আজ বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে তিনি গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসসহ চালককে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com