বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর মশিউর রহমান

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মুক্তিযোদ্ধার সন্তান প্রফেসর ড. মো. মশিউর রহমানকে আগামী ৪ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

রোববার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান-কে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মশিউর রহমান এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি এস এস (সম্মান) ও এম এস এস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ড. মশিউর রহমানের শিক্ষকতা জীবন শুরু। তাঁর পিএইচডি গবেষণাকর্ম সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এছাড়া তাঁর অনেক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মিরহার গ্রামের কৃতি সন্তান ড. মশিউর রহমান স্কুল জীবন থেকেই রেডক্রস, স্কাউটিং, বিতর্কসহ নানা দায়িত্ব ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তাঁর পিতা মো. তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com