রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

গাজীপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে  রোকন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি ওই যুবক শীর্ষ মাদক কারবারি ছিলো। নিহত রোকন মিয়া গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

র‍্যাবের উদ্ধৃতি দিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান পরিচালনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হয়। 

এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করে র‍্যাব। নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে রাতেই পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com