শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের কঠোর লকডাউন

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। 

আজ বুধবার (০২ জুন) দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত বুধবার রাত ১২.০১ মিনিট থেকে শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত থাকবে। এ সময় গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

জেলা প্রশাসক হারুন-উর-রশিদ জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়।

বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন ঘোষিত এলাকায় সব ধরণের জরুরি পরিষেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com