বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল লতিফ বিশ্বাস।
উদ্বোধন কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করোনা সংক্রমণ কঠোরভাবে মোকাবেলা করছেন পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডও অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ কার্যালয়ের রাস্তা, ড্রেন ও নিরাপত্তা বেষ্টনী ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা পরিষদের নবাগত সচিব কামরুন নাহার, প্যালেন মেয়র-৩ সেলিনা পারভীন পান্না, প্রকৌশলী সৌরভ কুমার সাহা, হিসাব রক্ষক সুরজিৎ কুমার মজুমদার, উচ্চমান সহকারি সেলিনা খাতুন, মুকুলসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।