সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত চালক আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় একটি ট্রাককের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় পিক-আপের সহকারী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। আহতকে হাসপাতালে ও নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, আজ সকালে গাজীপুর সদরের মেম্বার বাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাককে পিছন দিক থেকে দ্রুতগামী একটি পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিক-আপের সহকারী মারুফ (১৩) মারা যান।

গুরুতর আহত চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com