বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেনের নীচে কাটা পড়ে ফুফু-ভাইঝি নিহত হয়েছে। ঝড়- বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা হলো- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার দিনমজুর আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)।
নিহতরা সম্পর্কে ফুফু- ভাইঝি । তারা নগরের সালনায় স্থানীয় টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়া থাকতেন।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সালনা টেকিবাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আমর্ক কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা আক্তার। নিলফামারী উদ্দেশ্যে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মাত্র ৫ দিন আগে অটোরিকশা চালক মোতালেবের সঙ্গেবিয়ে হয় নিহত মোর্শেদার।