বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসুচির উদ্বোধন করেছেন ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: রাম পদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম।
অন্যান্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা, বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৫ শত ৭৩ শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৪ লক্ষ ১৯ হাজার ৭ শত ৪৬ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
স্থায়ী ১৩ টি কেন্দ্রে, অস্থায়ী ২২০৫টি কেন্দ্রে এ ক্যাম্পেইন আগামী ১৯ জুন পর্যন্ত চলবে।