মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

উল্লাপাড়ায় হামিম ইউনানি কোম্পানির ডিরেক্টরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেসরকারি ওষুধ কোম্পানি হামিম ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল গণি মন্ডলসহ ৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে উৎপাদিত ক্যাপসুলে বিষাক্ত কেমিক্যাল পাওয়ায় ওই কোম্পানির কর্মচারী নীলা আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেছেন।

এ মামলার তদন্তকারী অফিসার উল্লাপাড়া মডেল থানার এসআই গাজীউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত হামিম ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণের জন্য ডাইজিক কেয়ার ক্যাপসূল নামে একটি নতুন ওষুধ উৎপাদন করে।

ক্লিনিকাল পরীক্ষা ছাড়াই এসব ওষুধের স্যাম্পল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশে হেকিম আলামিন নামে এক কর্মচারী নীলা আক্তরকে দেন এবং এ ক্যাপসুল ডায়াবেটিক রোগীদের মধ্যে প্রয়োগ করে ফলাফল জানানোর নির্দেশ দেয়া হয়। এ ক্যাপসুল তার স্বামী ডায়াবেটিস রোগী নাজমুল হুদা ও শ্বশুর আসাব আলীকে সেবন করানো হয়।

সেবনের কিছু সময় পড়েই তার স্বামী ও শ্বশুর উভয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ৪৮ ঘণ্টা চিকিৎসকের নিবিড় পরিচর্চায় জ্ঞান ফিরে পান তারা। তাদের

শরীরে পরীক্ষা করে জীবন বিধ্বংসী ডিএম, এইচটিএন, হারবাল বিষ (পয়জন) শনাক্ত করা হয়।

এ মামলার আগেই ওই প্রতিষ্ঠানটি বন্ধ রেখে তারা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এদিকে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের সহকারী পরিচালক আহসান হাবীব সাংবাদিকদের জানান, ওই কোম্পানির অন্যান্য ওষুধের অনুমোদন থাকলেও নতুন উৎপাদিত ওই ওষুধ ক্লিনিকাল পরীক্ষা ছাড়া কাউকে সেবন করতে দেয়ার নিয়ম নেই। এ বিষয়ে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলা তদন্ত সাপেক্ষে পুলিশ আইনি ব্যবস্থা নিবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com