বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আ,ক,ম ইউসুফজী খাঁন (৭৫) আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ বৃহস্প্রতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা জানাযা নামাজ শেষ স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার লিটনের মা রোকেয়া বেগম (৯৫) বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি—– রাজিউন)।
তিনি সাবেক চেয়ারম্যান হাসিল রঘুনাথপুর গ্রামের মরহুম নুরুল হুদার (ঠান্ডু) স্ত্রী।মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর রৌহা কওমী মাদরাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তার জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশগ্রহণ করেন।