মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে নৌ এ্যাম্বুলেন্স সেবা চালু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নৌ এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

পপুলার জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম’র উদ্যোগে গতকাল উপজেলার রৌমারী ঘাটে এ নৌ এ্যম্বুলেন্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও নৌ এ্যাম্বুলেন্সের উদ্যোক্তা বদরুল হাসান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান,  উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।

সাবেক অতিরিক্ত সচিব ও নৌ এ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো: বদরুল হাসান বাবুল জানান, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ চিকিৎসার জন্য জেলা সদরে নৌ পথে যাতায়তে নানা বিড়ম্বনায় পড়ত। মুমুর্ষ রোগীসহ করোনা রোগী আনা নেয়া করতে দুঃসহ ভোগান্তিতে পড়ে তারা। বিষয়টি উপলব্ধি করে এই নৌ এ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

এই এ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

 মো: বদরুল হাসান বাবুলকে ধন্যবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে যাতায়তের কষ্টে পড়ত। তাদের এ কষ্ট এখন অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com