মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মঈন উদ্দিনের নেতৃত্বে বুধবার (৯ জুন) অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের পাশে অবস্থিত হাজী ফিলিং স্টেশনে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় পেট্রোল, অকটেন ও ডিজেল ৩টা মেশিনেই পরিমাপে কম দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়ায় অবস্থিত মিশাম ফিড মিলসকে পণ্যের লাইসেন্স না থাকা, ওজন পরিমাপ মানদন্ডে ভুল ও মোড়কজাত সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে প্রসিকিউটর পরিদর্শক মো: শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওাত হোসেন এবং সিরাজগঞ্জ থানা ও সলঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com