মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে হিমাগারে সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চলতি আলুর মৌসুমে হিমাগারে সংরক্ষিত আলুর সংরক্ষণভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা।

শনিবার সকালে এই দাবীতে কাঁঠালবাড়ী বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে আলু চাষিরা ।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলার সময় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এসময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী, আলু চাষী আইয়ুব আলী, মোস্তফা কামাল, আকবর আলী ও দুলাল ব্যাপারি । 

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষি ও ব্যবসায়ীরা বর্তমানে হিমাগার থেকে আলু উত্তোলন বন্ধ রেখেছেন। দাবি আদায় না হলে আরো বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।  

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চারটি হিমাগার রয়েছে। এগুলো হচ্ছে, এ হক হিমাগার লি., সেকেন্দার কোল্ড স্টোরেজ, বাবর কোল্ড স্টোরেজ লি. ও মোস্তফা কোল্ড স্টোরেজ লিমিটেড।

চারটি হিমাগারের মালিকরা যৌথ সিদ্ধান্ত নিয়ে এ মৌসুমে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যবসায়ী ও কৃষকরা এই ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে আলু উত্তোলন বন্ধ রেখেছেন।

কুড়িগ্রাম এ হক হিমাগারের ম্যানেজার আব্দুল মোমিন  জানান, ৬ দিন আগে আলু উত্তোলনের জন্য হিমাগার খুলে দেয়া হলেও কেউ আলু উত্তোলন করছেন না।

সেকেন্দার স্টোরেজ এর সহকারী ম্যানেজার ইসাহাক আলী জানান, নতুন ভাড়া নিধার্রণের পর এখন পর্যন্ত কেউ আলু উত্তোলন করেননি। 

কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রামের আলু চাষি আইয়ুব আলী অভিযোগ করেছেন, গত বছর ৫০ কেজি ওজনের প্রতিবস্তা আলুর সংরক্ষণভাড়া ছিল ২২০ টাকা।

অথচ এবছর কোন কারণ ছাড়াই কুড়িগ্রামের চারটি হিমাগার মালিক প্রতিবস্তায় ১১০ টাকা হারে ভাড়া বৃদ্ধি করেছেন।

আলু চাষি আকবর আলী জানান, কী কারণে মালিকরা ভাড়া বাড়িয়েছেন , তার কোন সদুত্তোর মিলছে না। 

আলু ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, করোনার কারণে আলু বিদেশে রপ্তানি বন্ধ থাকায় এমনিতেই আলুর বাজার কম। চাহিদাও নেই। তার উপর এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কারণে কৃষক ও ব্যবসায়ীরা চরম লোকসানে পড়ার আশঙ্কা করছেন।

তিনি অভিযোগ করেন প্রতিটি হিমাগার অতিরিক্ত প্রায় দেড় কোটি টাকা আয় করার উদ্দেশ্যে এই ভাড়া বৃদ্ধি করেছে।  

কুড়িগ্রাম কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, বিদ্যুতসহ নানাখাতে খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com