মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ওজনে কম ও ভেজাল রোধে বিএসটিআই’র অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: ওজনে কম ও খাদ্য দ্রব্যে ভেজাল মেশানোয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই এর মোবাইল কোর্ট।

সোমবার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে মেসার্স শহিদুল্লাহ বেকারি ও মেসার্স ভাই ভাই বেকারির মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ২টি মামলা নিষ্পত্তি করা হয়।

অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দাস। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো: দেলোয়ার।

প্রশাসন ও পুলিশের সহায়তায় ওজনে কম ও খাদ্য দ্রব্যে ভেজাল রোধে বিএসটিআই’র এরূপ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো: দেলোয়ার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com