শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

করোনা রোগিদের কাছে অক্সিজেন পৌঁছে দিবে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিনামূল্যে নগরীর কোভিড আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেয়ার লক্ষ্যে রাজশাহী নগর পুলিশ গঠন করেছে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’।

আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এ কার্য্যক্রম উদ্বোধন করেন।

৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই তা ১০০ তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

তিনি বলেছেন, কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্য আক্তান্তের ঠিকানায় উপস্থিত হবেন।

তারা বিনামূল্যে রোগীকে অক্সিজেন ও সংশ্লিষ্ট সেবা প্রদান করবেন।

তিনি উল্লেখ করেন, এ কার্য্যক্রম পরিচালনা করতে ইন্সপেক্টর সহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার, স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

রাজশাহীর সচেতন ব্যক্তিরা বলছে নিঃসন্দেহে এটি রাজশাহী পুলিশের একটি মহৎ উদ্যোগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com