মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়ার প্রবীণ সাংবাদিক এম সরওয়ার খান আর নাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: একমাত্র ছেলে জিয়া হায়দার খান সেতুর মৃত্যুর চার দিনের মাথায় মৃত্যুবরণ করলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক, আওয়ামী লীগ নেতা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী এম সরওয়ার খান (৭০)।

বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের তেমাথা এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, ছেলের বউ ও নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সদস্য, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম সরওয়ার খানের একমাত্র ছেলে জিয়া হায়দার খান সেতু (৪১) গত ১৩ জুন সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণে মারা যান।

ছেলের মৃত্যু শোকে ও করোনাভাইরাস পরবর্তী জটিলতায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর গ্রামের বাড়ি উপজেলার গুণাহার গ্রামে গুণাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com