শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে নওগাঁয়

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁয় শুরু হয়েছে সিনোফার্মের টিকার প্রয়োগ।

আজ শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর দেহে এই টিকার প্রথম ডোজ প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারি, ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ জানান বুধবার জেলায় ১০ হাজার ৮০০ ডোজ টিকা এসে পৌঁছায়। তারপর থেকে টিকাগুলোকে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে।

এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, মেডিকেল, ম্যাটস, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাবেন। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে।

তিনি আরও জানান আগে অন্য কোনো করোনা টিকা নেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।

সরকারি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস এবং সরকারি আইএইচটি শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডির তথ্য লিপিবদ্ধ করে টিকা নিতে পারবেন।

কিন্তু দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের আগে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টাল/অ্যাপে নিবন্ধন করে নিতে হবে।

জানা যায়, সিনোফার্মের এ টিকা ১৮ বছরের নিচে কাউকে দেওয়া হবে না। টিকা গ্রহণের সময় জ্বর থাকলে বা অসুস্থ থাকলে, টিকাজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে, প্রথম ডোজ গ্রহণের পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হলে তিনি এ টিকা নিতে পারবেন না।

অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদি রোগ- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ঘা, অ্যাজমা, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যক্তি, ক্যানসারে আক্রান্ত এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীর টিকা দেওয়ার ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com