শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় ২২ জুন থেকে আবারো এক সপ্তাহ লকডাউন

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮০ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাতদিন জেলা ও মহানগরে এ কঠোর লকডাউন পালন করা হবে।

আজ শনিবার (১৯ জুন) দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ও ঔষধ বহনকারী যানবাহন ব্যতীত কোন গণপরিবহণ খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না।

করোনা সংক্রমণ ও মৃত্যু হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রবিবার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসকল সিদ্ধান্ত জানান।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ (শনিবার) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আরও জানান, খুলনা জেনারেল হাসপাতালকে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এটি আগামীকাল থেকে চালু হবে। করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হবে।

সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলাকালে নগরীতে জনপ্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটির মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। কঠোর লকডাউন বিষয়ে বিস্তারিত তথ্য অতি শীঘ্রই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা হবে।

মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়, স্বাস্থ্যবিধি পালনে মনিটরিং জোরদার করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে প্রচার-প্রচারণা চলমান থাকবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: কামাল হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা: রাশেদা সুলতানা ও সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ অনলাইনে যুক্ত ছিলেন।

গত ৪ জুন খুলনার রূপসা উপজেলা ও খুলনা মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com