শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা বিভাগে করোনায় ৩২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।

বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮৭৮ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ১৭৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৮ জন এবং শনাক্ত হয়েছে ৩০৫ জনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৬৯ জনের। মৃত্যুবরণ করেছে ২২৮ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ২২৭ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৫২ জনের। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৩ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জন এবং মারা গেছে ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১২৭ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৭৮৯ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭১ জন। মোট মারা গেছে ৩৬ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৮৯৪ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪২১ জন। মোট মৃত্যু হয়েছে ২৫ জনের এবং সুস্থ হয়েছে ১ হাজার ২২৩ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৩৮ জন। মোট মৃত্যুবরণ করেছে  ৭৫ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৯০২ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৬২ জন। মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১৪৭ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৯৬ জন। মোট মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২০ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৮ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং সুস্থ হয়েছে ১ হাজার ১৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com