বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি শিক্ষক খন্দকার রফি আহম্মেদ (৫৮) আর নেই।
সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খন্দকার রফি সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, জেলা কৃষকলীগের সভাপতি নির্ভিক সংগঠক ও স্থানীয় হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার রফি আহম্মেদ সোমবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর বনবাড়িয়া হাই স্কুল মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
তার জানাযায় জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কেএম হোসেন আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, ইসহাক আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।