বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

সিরাজগঞ্জে কৃষকলীগ নেতা খন্দকার রফি আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি শিক্ষক খন্দকার রফি আহম্মেদ (৫৮) আর নেই।

সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খন্দকার রফি সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, জেলা কৃষকলীগের সভাপতি নির্ভিক সংগঠক ও স্থানীয় হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার রফি আহম্মেদ সোমবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন।

তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর বনবাড়িয়া হাই স্কুল মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

তার জানাযায় জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  কেএম হোসেন আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য,  ইসহাক আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com