রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কের হাতিয়া নামক স্থানে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে  ৫ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স এর চালক ও দুই নারী যাত্রীসহ তিনজনের মৃত্যু হয়। এ দূর্ঘটনায় আহত হয় আরো সাতজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন দুটি গাড়ি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনেই এ দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল বলেন, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com