রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি; গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলো নগরের বাইমাইল পূর্বপাড়া এলাকার মজিুবর রহমানের ছেলে ও স্থানীয় এমইএইচ আরিফ স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র সামির হোসেন (১৪) এবং একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় হলি কেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আবুল হাসান (১৩)।

এই দুই কিশোর শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নিয়ে আসে। আর তাদের স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৩ টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সামির হোসেন তার বড় ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘুরতে বের হয়।

এ সময় তার সঙ্গে হাসানও ছিল। তারা বাইমাইল ময়লার পাড় এলাকায় পৌঁছালে পিছলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান,খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে করাতে হাসপাতাল মর্গে পাঠায়। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com