মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে প্রাচীন গোমূর্তি উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের মধ্য সুখাতি বামনটারী গ্রামে পরিত্যক্ত প্রাচীন মন্দির থেকে একটি পাথরের গোমূর্তি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকুত গো-মূর্তিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

রবিবার সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি রুহুল আমিন,  এএসপি উৎপল কুমার রায়, এএসপি কল্লোল দত্ত, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, শ্যামল ভৌমিক, হুমায়ুন কবির সূর্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান গত ৯ জুলাই স্থানীয় কয়েকজন যুবক দেবোত্তর সম্পত্তিতে অবস্থিত ধ্বংসস্তুপ থেকে ইট-পাথর সরাতে গিয়ে গো-মূর্তিতে পেয়ে তা নিজেদের মধ্যে রেখে দেয়।

পরে পুলিশ এসে সেটি নিজেদের হেফাজতে নেয়। ২০ কেজি ওজনের গো-মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। এটি ১৩ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ইঞ্চি চওড়া। এটি কষ্টি পাথরের হলে এর এন্টিক মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

গো-মূর্তিটি পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে বিধিমোতাবেকভাবে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

জনশ্রুতি রয়েছে কয়েকশ বছর পূর্বে গোসাইয়ের ভিটায় গোসাই রাজা নামে এক রাজা বসবাস করতেন। তারই নামে গ্রামের নামকরণ করা হয় গোসাইয়ের ভিটা। এইট ওই পুরাতন রাজবাড়ীর মন্দিরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com