শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মান্দায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাপ্ত অর্থে নওগাঁর মান্দায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে ৭শত ৬৬ জন পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার হিসেবে প্রত্যেকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১টি সাবান ও ৫ কেজি করে আম তাদের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য পরিদর্শক মশিউর রহমান মিঞা, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com