বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে প্যাকেট খাবার ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবদুর রাজ্জাক রাজা ব্যক্তিগত উদ্যোগে শিশু পরিবারের ৫০জন এতিম শিশুর মাঝে এই খাবার বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাও মানুষ আমরাও মানুষ। তোমাদের-আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে সুপ্ত প্রতিভা। তোমরা ঠিকমত লেখাপড়া করো। একদিন তোমরাই জাতির সামনের সারিতেই গিয়ে দাঁড়াতে পারবে। দেশের অনেক বড় কিছু হতে পারবে।