মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার নগরীর ঐতিহ্য চত্বরে কয়েকজনের হাতে রান্না করা খাবার প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্টের সিটি ইউনিট চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর বিভিন্ন এলাকায় ঘুরে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এভাবে মাসব্যাপী প্রতিদিন ৩০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, ডা. এফএমএ জাহিদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com