মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

আজ করোনায় ২১০ জনের মৃত্যু হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে।  

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যু হয়েছে, পরশু ২২০ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ২৩০ জনের মৃত্যু হয়েছে ।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭,০৫২ জন মৃত্যুবরণ করেছে।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ২৯.১৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ছিল ২৯.২১ শতাংশ, পরশু ছিল ৩১.২৪ শতাংশ এবং রবিবার ছিল ২৯.৬৭ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২৩৮৩ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে দশ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮২৪৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৪.৭০ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৪.৯১ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১৩১ জন পুরুষ এবং ৭৯ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৪৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায়  ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের সাতজন,  ৩১ থেকে ৪০ বছরের চৌদ্দ জন, ৪১ থেকে ৫০ বছরের উনত্রিশ জন, ৫১ থেকে ৬০ বছরের বায়ান্ন জন এবং ৬০ বছরের উপরে একশত সাত জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৬৯ জন, খুলনা ৪৬ জন, চট্টগ্রাম ৩৯ জন, রাজশাহী ১৫ জন, রংপুর ১৪ জন, বরিশাল ১০ জন, সিলেট ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com