শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গাজীপুরে অনলাইন গরু বিক্রির বাজার উদ্ভোধন করলেন মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কোরবানীর গরু বিক্রির অনলাইন বাজার আলমগীর র‌্যাঞ্চ সেলস সেন্টার উদ্ভোধন করা হয়েছে।

আজ বুধবার বিকালে গাজীপুরস্থ বোর্ড বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে আলমগীর র‌্যাঞ্চ সেলস সেন্টারের উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, গাজীপুর মহানগরে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: মুজিবুর রহমান, এম এ কাদের, কাউন্সিলর হাজী মনিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, হালাল উপায়ে সম্পূর্ণ স্বাস্থ্য সম্মতভাবে এই র‌্যাঞ্চে গরু লালন পালন করা হয়েছে।

অনলাইনে এইসব গরু ক্রয়ের ব্যবস্থা করায় গাজীপুর তথা দেশের মানুষ উপকৃত হবে।

র‌্যাঞ্চে গরুর চিকিৎসক ডা: আনিছুর রহমান জানান, একটি সুস্থ সবল গরুর বৈশিষ্ট হচ্ছে চঞ্চল, ঘর্মাক্ত নাক এবং অনুভুতি প্রবণ। তাদের র‌্যাঞ্চে শাহীওয়াল, নেপালী, গীর, ফ্রিজিয়ান এবং সিন্ধি জাতের প্রায় নয় শতাধিক গরু রয়েছে। তাদের র‌্যাঞ্চে কমপক্ষে এক বছর গরু লালন পালন করা হয়েছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com