মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বি.এল স্কুলের শিক্ষক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জে সলঙ্গা থানার পাটধারি এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল বাসেত নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত বাসেত সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রায়গঞ্জ উপজেলার হোড়গাতি গ্রামের ওসমান গনী সরকারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারি এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাসেত নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আব্দুল বাসেত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার কর্ম আর মেধায় অল্পদিনেই ছাত্রদের কাছে প্রিয় হয়ে উঠে ছিলেন। তার মৃত্যুতে ছাত্র ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com