মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

করোনায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (৩১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাঙামাটি জেলা পুলিশ বিভাগ সুত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের অ্যাজমার সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

আহসান হাবীবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তিনি এক সন্তানের জনক। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। গত মে মাসে পদোন্নতি পেয়ে রাঙামাটি পার্বত্য জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)  অতিরিক্ত পুলিশ সুপার হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com