শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

পাটুরিয়া লঞ্চ ঘাটে কাগজপত্র দেখাতে না পারায় ৪ লঞ্চ মালিককে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রয়োজনীয় কাগজপত্র না থকায় ৪ টি লঞ্চ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নৌ-পরিবহন অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

আজ শনিবার দুপুরে পাটুরিয়া লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ জরিমানা করেন। এসময় পানসি নামে লঞ্চ মালিককে তিন হাজার, ব্ল্যাকবার্ড নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার, অনিকা নামে লঞ্চ মালিকে দুই হাজার ও ফাতেহা নুর নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দি জানান করোনা বিস্তার রোধে কঠোর লকডাউন শিথিল করায় ২২ দিন বন্ধ থাকার পরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চালু হয় যাত্রীবাহী চলাচল। এ কারণে লঞ্চের অনেক মালিকই কাগজপত্র নবায়ন করতে পারে নাই। ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার যাত্রীর নির্বিঘ্নে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩ টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে ।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান ঈদকে সামনে রেখে পাটুরিয়া লঞ্চঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ। এসব যাত্রীদের নির্বিঘ্নে নৌপথ পারাপারের ক্ষেত্রে পাটুরিয়া লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চারটি লঞ্চ মালিককে জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ সার্ভিস চালু রাখার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয় এবং করোনা সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে বলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com