বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
তিনি বলেন করোনার কারণে সরকারি বিধিনিষেধের কারণে অফিস বন্ধ এবং স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারিরা অফিসের জরুরী কার্যাদি সম্পন্ন করার জন্যে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।
আজ রবিবার সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য প্রর্বতক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য আসমা বেগম, সদস্য সবির কুমার চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য আব্দুর রহিম, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা: বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন রাঙ্গামাটিতে সর্বশেষ (১৭ জুলাই পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ২১৫৪জন। সুস্থ হয়েছেন ১৭১৩জন। মোট মৃত্যু ২০জন।
তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩৮৩১৮ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১৮৮৮১ জন।
তিনি সভাকে বলেন, রাঙ্গামাটিতে সংক্রমণের হারের বেশ উর্ধমুখী। জাতীয় হারের চাইতেও বেশি। জাতীয় পর্যায়ে ২৯ শতাংশ কিন্তু রাঙ্গামাটিতে এ হার ৩৮ শতাংশ।