সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের পরলোকগমন

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙ্গামাটিতে নিজ বাস ভবনে আজ বুধবার ভোর ৫ টায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ১০১ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি কয়েক মেয়াদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন।

এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌর সভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।

এরশাদ সরকারের আমলে ১৯৮৬ সালে বিনয় কুমার দেওয়ান রাঙ্গামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com