বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে করোনায় বিজ্ঞানী ও কলেজ শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর বিজ্ঞানী ড. মো: আব্দুর রউফ ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যাপক এটিএম আজহারুল ইসলাম সাখাওয়াত মৃত্যুবরণ করেছেন।

তারা দুজনে আলাদা দুটি হাসপাতলে মারা যান আজ শনিবার সকালে ও দুপুরে।

বারির প্রটোকল অফিসার মো: আল-আমিন জানান, প্রতিষ্ঠানটির গবেষণা উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তরুণ বিজ্ঞানী আব্দুর রউফ শনিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বারি ক্যাম্পাসের আবাসিক এলাকায় বসবাস করতেন।

গত ৮ জুলাই আব্দুর রউফ করোনায় আক্রান্ত হয়েছেন নিশ্চিত হওয়ার পরদিন ৯ জুলাই থেকে ওই হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বারি মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম গভীর শোক জানিয়েছেন।

অন্যদিকে জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এটিএম আজহারুল ইসলাম সাখাওয়াত (৫৬) শনিবার দুপুরে  মৃত্যুবরণ করেন।

একই কলেজের অধ্যাপক হাবিব মৃধা জানান, প্রায় দু মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর দরকার হলে গত শুক্রবার নেয়া হয় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পরেই শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে এটিএম আজহারুল ইসলাম শ্রীপুরে ওই কলেজে অধ্যাপনা শুরু করেন। তার বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com