বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম।
মরহুমের স্ত্রী রাশেদা বেগম জানান ১৯ জুলাই করোনায় আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সকাল ৮ টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ইউনিয়নের মাদারের চর (মাস্টার বাড়ি) গ্রামের মৃত আলহাজ হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।