শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকরা গ্রামে করোনাকালীন ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছে বাড়াইভিকরা জনকল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী খান লাবন।

মঙ্গলবার দুপুরে বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতি মাঠে এলাকার তিনশ দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেলসহ পিয়াজ, লবণ, আলু ও লেবু দেয়া হয়।

এসময় বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আবু আবু বকর সিদ্দিক তুষারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি লিয়াকত আলী খান লাবন বলেন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কম আয়ের মানুষের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। এলাকার দুঃস্থ অসহায় মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে।

কাজকর্ম না থাকায় তাদের খাদ্যের যোগান দেয়া সম্ভব হচ্ছে না। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে তাদের সহায়তা দেয়ার চেষ্টা করা হচ্ছে। সমাজের উচ্চ বিত্তের মানুষকে এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com