মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

গাজীপুরে স্প্যারো অ্যাপারেলস কারখানা চালু রাখায় দুই লাখ টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরের লক্ষীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানা খোলা রাখায় ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানা আদায়ের পর কারখানাটি বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা কারখানার গেটে গেলে গেট না খুললে গেট টপকে ঢুকতে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেইট বন্ধ রেখে কারখানাটি খোলা রাখার খবর পেয়ে সেখানে গিয়ে অভিযান চালানো হয়। কারখানাটিতে কয়েকশো নারী-পুরুষ কাজ করছিল।

‌‌তিনি আরো জানান, তারা কারখানায় ঢোকার পথে সরকারি কাজে বাধা দেওয়া হয়। এছাড়া মোবাইল কোর্টের স্বাভাবিক কাজে অসহযোগিতা করা হয়। মোবাইল কোর্টের টিম ভেতরে ঢুকে কর্মরত শ্রমিকদের ফ্লোর থেকে এবং কারখানার ভেতর থেকে নামিয়ে দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয় এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কারখানাটি না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

আর যদি সরকারি নির্দেশনা না মেনে কারখানা চালানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com