রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

পাহাড়ের বাতি ঘর মানিক লাল দেওয়ান আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন আজন্ম সংগ্রামী ও পাহাড়ের বাতি ঘর, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট বিএনপি নেতা ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড: মানিক লাল দেওয়ান।

আজ বৃহস্পতিবার ব্রেইনস্ট্রোকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান এই মাসেই কোভিডে আক্রান্ত হন স্বপরিবারে। এর পর চিকিৎসাধীন ছিলেন, চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। সেখান থেকে করোনামুক্ত হয়ে ফিরে আসেন রাঙ্গামাটির শহরের মাঝেরবস্তির ট্রাইবেল অফিসার্স কলোনীতে নিজ বাসভবনেই।

কিন্তু করোনাকে জয় করলেও করোনাত্তোর শারীরিক ধকল তাকে কাবু করে ফেলে।

বুধবার তার নিজ বাসায় রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে অক্সিজেন সাপোর্ট দেয়া হয় এবং বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ড: মানিক লাল দেওয়ানের কন্যা ঝুমা দেওয়ান জানিয়েছেন, বাবা করোনামুক্ত হয়ে মোটামুটি ভালোই ছিলেন। বুধবার হঠাৎ অসুস্থতা বোধ করার পর বৃহস্পতিবার সকালে আমরা তাকে চট্টগ্রাম নিয়ে আসি। সেখানেই বেলা সাড়ে এগারোটার দিকে তিন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ব্রেইনস্ট্রোক হয়েছে। আগামীকাল শুক্রবার রাঙ্গামাটি মানিকছড়ি পারিবারিক শশ্মানে তার দাহক্রিয়া করা হবে বলেও জানিয়েছেন ঝুমা দেওয়ান।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, কদিন আগেই করোনামুক্ত হয়ে ড: মানিক লাল দেওয়ানের রাঙ্গামাটিতে তার নিজ বাসায় ফিরেছিলেন। গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাঙ্গামাটি মেডিকেলে ভর্তি করা হয় অক্সিজেন সাপোর্টের জন্য। সকালেই ওনাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। একটু আগেই জানলাম তিনি মারা গেছেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসের সবচেয়ে সফল ও উচ্চশিক্ষিত চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০২ থেকে ২০০৬ সাল অবধি জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় রাজনীতির উর্ধে উঠে বেশ কিছু নিয়োগ প্রদান করে ব্যতিক্রমি উদাহরণ সৃষ্টি করেছিলেন তিনি। এর আগে দীর্ঘবছর তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ডীন ছিলেন।

ড. মানিক লাল দেওয়ানের একমাত্র কন্যা ঝুমা দেওয়ান জাতিসংঘ উন্নয়ন সহায়তা কর্মসূচী (ইউএনডিপি)’র পার্বত্য চট্টগ্রাম প্রকল্পে কর্মরত আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com